নাটোরে যুবদলের দুই পরিবারের সংঘর্ষে আহত ৬

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুই পরিবারের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এ

2026-02-28T09:02:11+00:00
2026-02-28T09:02:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে যুবদলের দুই পরিবারের সংঘর্ষে আহত ৬
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০২ এএম 
যুবদলের দুই পরিবারের সংঘর্ষ। ছবি : সময়ের আলো
নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুই পরিবারের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, শুক্রবার বিকেলে কথা কাটাকাটির পর এই সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। 
 
হামলায় আহতরা হলেন, পিঁপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলীসহ তার পরিবারের তিনজন এবং প্রতিপক্ষ একই দলের সহ-সভাপতি লিটন ও রিপনসহ অন্তত তিনজন আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, রিপনের হাতের ২টি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে; অপরদিকে আরব আলীও রক্তাক্ত হয়েছেন। ওই দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য আহতদের নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ওই সংঘর্ষকে রাজনৈতিক নয় বরং পারিবারিক দাবি হিসেবে উল্লেখ করে জানান, এটি উভয় পরিবারের মধ্যে তৃতীয় দফার সংঘর্ষ। বিষয়টি নিষ্পত্তির জন্য অনেক চেষ্টা করা হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় যাদের দোষ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ওই দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ও মামলা চলমান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নাটোর  যুবদল  সংঘর্ষ  আহত  পরিবার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: