জবাবদিহিতা ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম : তথ্যমন্ত্রী

বরিশাল ব্যুরো

জাতীয়

জবাবদিহিতা ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।তথ্য

2026-02-28T09:19:38+00:00
2026-02-28T10:36:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
জবাবদিহিতা ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৯ এএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১০:৩৬ এএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সময়ের আলো
জবাবদিহিতা ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, সাংবাদিকদের স্বাধীনতার ব্যাপারটা আমরা সবাই বুঝি। আমি যদি একটা সর্বসম্মতিক্রমে গণমাধ্যম কর্তৃক নির্ধারিত জবাবদিহিতার সীমানা নির্ধারণ করতে পারি ওই সীমানার মধ্যে স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অতএব জবাবদিহিতা ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। আমি এভাবেই জিনিসটাকে সাজিয়েছি। এর জন্য তিনি সকলের সহযোগিতা চান। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে স্বজন স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তথ্য মন্ত্রী এসব কথা বলেন। 

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতার সংজ্ঞা সাংবাদিক প্রতিষ্ঠানকেই নির্ধারণ করতে হবে।  সাংবাদিকদের নির্ধারিত সংজ্ঞাকে তথ্য মন্ত্রণালয় একটা কাঠামোর মধ্যে দাঁড় করাবে। এর দায়িত্ব প্রথমত সাংবাদিককে নিতে হবে। কারণ এমন একটা মহান পেশার সংজ্ঞা বাইরে থেকে আমরা কেউ নির্ধারণ করতে পারবো না। সুযোগ-সুবিধা রাষ্ট্রীয়ভাবে যতটুকু আছে সেটি দেওয়ার ক্ষেত্রে নীতিমালাটা কি হবে তাও সাংবাদিকদের কাছ থেকেই আমি চাইবো।


এ সময় তথ্য মন্ত্রী বলেন, আমরা পরিবর্তিত সমাজের মধ্যে বাস করছি। এই সমাজে তথ্যে সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে। ৫০ বছর আগের সঙ্গে এখন আর মিল পাওয়া যাবেনা। তাই এবিষয়গুলোতে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আয়োজিত স্বজন স্মরণ অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাঁকির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পুলিশ আহসান হাবিব, কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিআরইউ এর সাবেক সাধারণ সস্পাদক মশিউর রহমান খান, বিআরইউ এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ অনান্যরা বক্তব্য রাখেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   জবাবদিহিতা  সীমানা নির্ধারণ  গণমাধ্যম  তথ্য মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: