গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হ্যাকার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার

2026-02-28T09:44:34+00:00
2026-02-28T09:44:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার
গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৪ এএম 
গ্রেফতার হ্যাকার চক্রের ৪ সদস্য। ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হ্যাকার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), ছামছুল রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমান (২২) এবং এবং রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে নুর আলম সরকার (২২)।



পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েসের নেতৃত্বে শুক্রবার ভোরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমানের বাড়ি থেকে চার হ্যাকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: