পীরগঞ্জে ভুল ইনজেকশন পুশের অভিযোগ নার্সের বিরুদ্ধে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল প্রক্রিয়ায় ইনজেকশন পুশের অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে এক

2026-02-28T10:02:48+00:00
2026-02-28T10:29:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে ভুল ইনজেকশন পুশের অভিযোগ নার্সের বিরুদ্ধে
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ এএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১০:২৯ এএম
পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল প্রক্রিয়ায় ইনজেকশন পুশের অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে এক শিশু কন্যা। 

অভিযোগকারী শিশুটির বাবা মো. রাসেল এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাসেলের কন্যা আমাতুল্লাহ মারিয়াম। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অ্যাসিট্যান্ট রিপন শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসার অংশ হিসেবে ‘এরিক্সন আইভি-১ গ্রামথ ইনজেকশন প্রয়োগ করা হয়। হাসপাতালে কর্মরত নার্স শেফালী বেগম প্রথম দিন ইনজেকশনটি ভুল প্রক্রিয়ায় পুশ করলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরদিন ২৪ ফেব্রুয়ারি পুনরায় একই ইনজেকশন ভুল পদ্ধতিতে প্রয়োগ করা হলে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়েন। ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে অন্য এক নার্স রাসেলকে অবগত করেন যে, ইনজেকশন প্রয়োগে ত্রুটি হয়েছে এবং এ কারণেই শিশুটির অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এ সময় অভিযুক্ত নার্স পুনরায় ইনজেকশন দিতে এলে রাসেল বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ওই নার্স।


অভিযোগকারী জানান, আমার মেয়ের শারীরিকবস্থা দিন দিন খারাপ হয়েছে। এ নিয়ে আবাসিক মেডিকেল অফিসারের কাছে অভিযোগ জানানো হলেও সেখান থেকেও সহযোগিতা না পাওয়ায় ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত নার্স শেফালী বেগমের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আল
আমিনের কাছে জানতে চাওয়া হলে তিনি নো কমেন্টস বলে বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।

সময়ের আলো/জোই


  বিষয়:   পীরগঞ্জ  ভুল ইনজেকশন  পুশে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: