কালিয়াকৈরে রাতে দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে একই রাতে পৃথক দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধ কোটির ক্ষতিসাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।শুক্রবার

2026-02-28T12:28:40+00:00
2026-02-28T12:28:40+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে রাতে দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮ পিএম 
সুতার মুবিন গোডাউনে অগ্নিকাণ্ডের পরের অবস্থা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে একই রাতে পৃথক দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধ কোটির ক্ষতিসাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসভার মাকিষবাতান ও উপজেলার বোর্ডঘর এলাকায় এ আগুনের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার মাকিষবাতান আবাসিক এলাকায় শহিদুল ইসলামের সুতার মুবিন গোডাউনে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের মালামাল ও একটি বসতবাড়ি টিন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া একটি দশ তলা ভবনের জানালার গ্রাস ও বিভিন্ন অংশ পুড়ে যায়।

এদিকে আবাসিক এলাকা থেকে গোডাউন সরিয়ে নেওয়ার একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো সুরাহ মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। 

অপরদিকে একই রাতে উপজেলার বোর্ডঘর এলাকায় একটি বাজারে ৯টি দোকান ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের ভেতরে থাকা নগদ টাকা পাসপোর্টসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ২০ থেকে ৩০লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সাকের্ট থেকে আগুণের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা।


তবে ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক শহিদুল ইসলাম জানান প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে পৌঁছে একটি সূতার মবিন গোডাউনে আগুণ নিয়ন্ত্রণ আনা হয়। তবে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অপর দিকে শনিবার ভোর রাতে উপজেলার বোর্ডঘর এলাকায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটে। সংবাদে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। এতে ৯টি দোকান ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসাকের্ট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি স্থানে পুড়ে যাওয়া প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।

কালিয়াকৈর পৌর নিবার্হী (প্রশাসনিক) কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার জানান, আবাসিক এলকায় গোডাউন বন্ধ করা বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  ভয়াবহ  অগ্নিকাণ্ড  গাজীপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: