যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে। তেহরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সময়ে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ শনিবার ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু হওয়ার পর নেওয়া হয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি একটি যৌথ যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার একটি লক্ষ্য ছিল ইরানের প্রেসিডেন্ট ভবন।
ইরানি বিরোধী সূত্রের তথ্য অনুযায়ী, ইরানি নেতাদের বাসভবনও লক্ষ্য করা হচ্ছে। এছাড়া হামলাটি এমন সাইটগুলোকে নিশানা করছে, যেখান থেকে ইসরায়েলের ওপর আক্রমণ চালানো হতে পারে।
এখন পর্যন্ত ইসরায়েলের ওপর কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
/ইউএমএইচ