ইরানের ক্ষেপণাস্ত্র-নৌবাহিনী-পরমাণু ধ্বংস করা হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনী ধ্বংস করা হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।

2026-02-28T14:01:48+00:00
2026-02-28T14:01:48+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ক্ষেপণাস্ত্র-নৌবাহিনী-পরমাণু ধ্বংস করা হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনী ধ্বংস করা হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যে, ইরানের অঞ্চলে থাকা ‘সন্ত্রাসবাদী প্রক্সি’ বা দোসরদের আর কোনোভাবেই অঞ্চল বা বিশ্ব অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

ট্রাম্প বলেন, ‘আমরা নিশ্চিত করব যে, ইরান কখনো পরমাণু অস্ত্র পাবে না। এটি একটি খুবই সরল বার্তা। তাদের কখনো পরমাণু অস্ত্র থাকবে না।’ তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই শাসনব্যবস্থা শীঘ্রই শিখবে যে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শক্তি এবং ক্ষমতার সঙ্গে কারও খেলা উচিত না। 


এছাড়া ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার লক্ষ্য হলো ‘ইরানি শাসনের তাত্ক্ষণিক হুমকি দূর করা’। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে মার্কিন সামরিক বাহিনী ইরানে একটি বড় যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করে আমেরিকার জনগণকে রক্ষা করা।’

এই মন্তব্যের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ হিসেবে পরিচালিত হচ্ছে।

/ইউএমএইচ

  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: