ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি একে ‘বিনা উসকানিতে হামলা’ বলে উল্লেখ করে করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর এই অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রে লাভরভ।
আরও পড়ুন
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায় রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এসব ঘটনাকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।