বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ইরান ও ইসলাইলের মধ্যে সাম্প্রতিক সময়ে যুদ্ধের প্রেক্ষিতে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা জারি করেছে দূতাবাস।জরুরি প্রয়োজন ছাড়া

2026-02-28T20:29:19+00:00
2026-02-28T20:29:19+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম 
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা জারি করেছে দূতাবাস। ছবি : সংগৃহীত
ইরান ও ইসলাইলের মধ্যে সাম্প্রতিক সময়ে যুদ্ধের প্রেক্ষিতে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা জারি করেছে দূতাবাস। 

জরুরি প্রয়োজন ছাড়া কাইকে বাসারর বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর : +973 ৩৩৩৭৫১৫৫ এবং ই-মেইল: [email protected] -এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বার্তায় বাহরাইনের মানামাতে অবস্থিত বাংলাদেশ মিশন জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থিত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 


সকলকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার জন্য আহবান করা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, সি.পি.আর, ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখুন। 

বাহরাইন সরকারের জারি করা নির্দেশনা এবং বিশেষ পরামর্শগুলো অনুসরণ করার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে। বাহরাইনের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন।

বার্তায় আরও বলা হয়, জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর : +973 ৩৩৩৭৫১৫৫ এবং ই-মেইল: [email protected] -এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাহরাইন  বাংলাদেশি  নাগরিক  সতর্কবার্তা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: