আমি শুধু জনগণের স্বাধীনতা চাই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি শুধু জনগণের জন্য স্বাধীনতা চাই।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য

2026-02-28T21:15:24+00:00
2026-02-28T21:15:24+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আমি শুধু জনগণের স্বাধীনতা চাই : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৫ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি শুধু জনগণের জন্য স্বাধীনতা চাই। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

ট্রাম্পের দাবি, ‘আমি একটি নিরাপদ জাতি চাই, এবং আমরা এটাই পেতে যাচ্ছি। আমি যা চাই তা হলো জনগণের জন্য স্বাধীনতা।’

এর আগে, হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান জানেয়েছেন, দক্ষিণ ইরানের হরমোজোগান প্রদেশের মিনাব এবং জাস্কে হামলায় কমপক্ষে ৭০ জন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হয়েছে।


এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ম্যাক্রোঁ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ঘটবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘বর্তমান উত্তেজনা সকলের জন্যই বিপজ্জনক। এটি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীকে বুঝতে হবে, তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করার জন্য তাদের কর্মকাণ্ড বন্ধ করার জন্য আলোচনায় অংশ নেওয়া ছাড়া এখন আর কোনও বিকল্প নেই।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: