‘ইরানে নিহত বেড়ে ৭০ জন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান জানেয়েছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেট থেকে

2026-02-28T20:51:05+00:00
2026-02-28T20:51:05+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘ইরানে নিহত বেড়ে ৭০ জন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম 
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে হামলা। ছবি : সংগৃহীত
হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান জানেয়েছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান জানেয়েছেন, দক্ষিণ ইরানের হরমোজোগান প্রদেশের মিনাব এবং জাস্কে হামলায় কমপক্ষে ৭০ জন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হয়েছে। 

এর আগে, মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে তার দেওয়া সংখ্যাটি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।



এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ম্যাক্রোঁ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ঘটবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘বর্তমান উত্তেজনা সকলের জন্যই বিপজ্জনক। এটি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীকে বুঝতে হবে, তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করার জন্য তাদের কর্মকাণ্ড বন্ধ করার জন্য আলোচনায় অংশ নেওয়া ছাড়া এখন আর কোনও বিকল্প নেই।’

সময়ের আলো/কেএইচও
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: