প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:২২ এএম
ছবি : সংগৃহীত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নিরবচ্ছিন্ন হুমকি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি। এসব হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের ওপর হামলার হুমিন্দার নিন্দা জানাতে এবং পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছেন দারজি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা তৈরি করেছে ওয়াশিংটন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ব্যবহারের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে মার্কিন সেনাদের আটক করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ রেজা নাঘদি।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে তাদের এত বেশি সেনা আটক করা হবে যে শেষ পর্যন্ত দেশটিকে সাদা পতাকা তুলতে বাধ্য হতে হবে।’
সময়ের আলো/জেডি