মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে গত সেপ্টেম্বরে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। এ সময়ে

2026-10-20T12:03:34+00:00
2026-10-20T12:05:15+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ১২:০৫ পিএম
মসজিদে নববী। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে গত সেপ্টেম্বরে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। এ সময়ে রওজা শরীফে নামাজ আদায়সহ বিভিন্ন সেবা নিয়েছেন লাখো মানুষ। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এ সময়ে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী রওজা শরীফে নামাজ আদায় করেছেন। এ ছাড়া, ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন দর্শনার্থী পথনির্দেশনা সেবা এবং ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন অতিথি সেবাকেন্দ্রের সেবা নিয়েছেন।


এ সময়ে ৮১ হাজার ২৪৩ জন মসজিদে নববীর গ্রন্থাগার পরিদর্শন করেছেন। অন্যদিকে, মসজিদটির বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন।

কর্তৃপক্ষ জানায়, এসব পরিসংখ্যান দর্শনার্থীদের উন্নত মানের সেবা দেওয়ার চলমান প্রচেষ্টার প্রতিফলন। এর মাধ্যমে মুসল্লি ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি মসজিদে নববীতে শান্ত পরিবেশে নামাজ আদায়ের সুযোগ সহজ করা হচ্ছে।

সূত্র : সৌদি গেজেট

সময়ের আলো/মহু
  বিষয়:   মসজিদে নববী  মুসল্লি  দর্শনার্থী  সৌদি আরব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: