ব্রিজের নির্মাণসামগ্রী চুরি, যুবদল নেতা বহিষ্কার

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়ায় সরকারি ব্রিজের নির্মাণ সামগ্রী চুরির দায়ে গ্রেফতার হওয়া যুবদল সানি মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার

2026-02-28T21:16:00+00:00
2026-02-28T21:16:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রিজের নির্মাণসামগ্রী চুরি, যুবদল নেতা বহিষ্কার
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম 
যুবদল নেতা সানি মোল্লা। ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়ায় সরকারি ব্রিজের নির্মাণ সামগ্রী চুরির দায়ে গ্রেফতার হওয়া যুবদল সানি মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার এ বহিষ্কারের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

বহিষ্কারের চিঠি সূত্রে জানা গেছে, শুক্রবার বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির স্বাক্ষরিত চিঠিতে সানি মোল্লাকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, উল্লেখ করা হয় চিঠিতে। 


চিঠিতে আরও বলা হয়, বহিষ্কৃত যুবদল নেতা সানি মোল্লার অপকর্মের দায়ভার দল নেবে না। নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়। 

প্রসঙ্গত, বানারীপাড়ায় সদর ইউনিয়নের গাভা গ্রাম থেকে পুরোনো সরকারি ব্রিজের নির্মাণ সামগ্রী চুরির দায়ে সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সানি মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এ সংক্রান্ত দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ব্রিজ  নির্মাণসামগ্রী  চুরি  যুবদল  নেতা  বহিষ্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: