সেমিতে যেতে শ্রীলঙ্কাকে যত রানে আটকাতে হবে পাকিস্তানকে

ক্রীড়া ডেস্ক

খেলা

সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রান করেছে। এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে।কিন্তু জিতলেই হবে না, নিউজিল্যান্ডকে

2026-02-28T21:57:13+00:00
2026-02-28T21:58:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সেমিতে যেতে শ্রীলঙ্কাকে যত রানে আটকাতে হবে পাকিস্তানকে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ৯:৫৮ পিএম
সংগৃহীত ছবি
সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রান করেছে। এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। 

কিন্তু জিতলেই হবে না, নিউজিল্যান্ডকে নেট রানরেটে পেছনে ফেলতে হলে ১৪৭ রান বা তার কম রানে লঙ্কানদের আটকাতে হবে। মানে শ্রীলঙ্কা ১৪৮ রান করলেই ম্যাচটি জিতলেও বিদায় নেবে পাকিস্তান, আর সমান ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে নিউজিল্যান্ড।

ফারহান ও ফখর জামানের রেকর্ড গড়া জুটিতে বিনা উইকেটে ১৭৬ রান করেছিল। পাকিস্তানের সংগ্রহ আরও বড় হতে পারতো। কিন্তু ৩৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারায় তারা। বিনা উইকেটে ১৭৬ রান তোলা পাকিস্তান ২১০ রানে ৮ উইকেট হারায়।


টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান পাওয়ার প্লেতে ৬৪ রান তোলে। ১০০ রান হয় দশম ওভার শেষ হওয়ার এক বল আগেই। ফারহান ততক্ষণে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। গড়েছেন এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড।

এই জুটিতেই দেড়শ ছোঁয় পাকিস্তান ১৪তম ওভারের শেষ বলে। ৯৪ বল টিকে থাকার পর এই জুটি ভেঙে যায়। চলতি আসরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গড়া নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের রেকর্ড ১৭৫ রানের জুটিকে টপকে যান দুজনে। 

১৬তম ওভারের পঞ্চম বলে দুষ্মন্ত চামিরা ১৭৬ রানের জুটি ভেঙে দেন ফখরকে ফিরিয়ে। পাকিস্তানের ওপেনার ৪২ বলে ৯ চার ও ৪ ছয়ে ৮৪ রানে আউট হন। বোল্ড হন তিনি। ১৯তম ওভারের প্রথম বলে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের এআসরে দুটি সেঞ্চুরির কীর্তি গড়েন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি বাবর আজমের। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ফারহান ও ক্রিস গেইলের।


সময়ের আরো/এআর


  বিষয়:   শ্রীলঙ্কা  পাকিস্তান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: