ইরান-ইসরায়েল যুদ্ধে বিমান বন্দরে আটকা মুশফিক, চাইলেন দোয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম। তবে ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে হজ শেষে দেশে ফিরতে পারছেন না

2026-02-28T19:33:55+00:00
2026-02-28T19:33:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ইরান-ইসরায়েল যুদ্ধে বিমান বন্দরে আটকা মুশফিক, চাইলেন দোয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম 
মুশফিকুর রহিম। সংগৃহীত ছবি
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম। তবে ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে হজ শেষে দেশে ফিরতে পারছেন না সাবেক এই অধিনায়ক।

ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। একই দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এ হামলার ঘটনায় দেশগুলোর বেশিরভাগ বিমান বন্দর বন্ধ হয়ে গেছে।


এ সময় সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। তবে দুবাই যাওয়ার পর সেখান থেকে আবারো সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় ওই ফ্লাইটের সব যাত্রীদের। ফলে বর্তমানে সৌদি আরবেই আছেন মুশফিক।

সামাজিক যোগাযোমাধ্যমে মুশফিক লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।

দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন মুশফিক বলেন, সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।

সময়ের আরো/এআর


  বিষয়:   ইরান  ইসরায়েল  মুশফিক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: