সাফ চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশ দলকে।
ওয়ার্মআপের সময় চোট পাওয়ায় শুরুর একাদশে জায়গা হয়নি ডিফেন্ডার তপু বর্মণের। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন কাজেম শাহ। তপুর অনুপস্থিতিতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন জামাল ভূঁইয়া।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। ডান দিক থেকে রাকিব হোসেনের ক্রস বক্সে থাকা বিশ্বনাথ ঘোষের দিকে যাচ্ছিল। তবে বিশ্বনাথের কাছে পৌঁছানোর আগেই বল ক্লিয়ার করেন ভুটানের এক ডিফেন্ডার। ফিরতি বল বক্সের বাইরে পেয়ে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। তবে ভুটানের রক্ষণে আটকে যায় তার প্রচেষ্টাও।
এরপর বল দখলে নিতে উঁচুতে লাফ দেন ভুটানের দাওয়া শেরিং। এ সময় বাংলাদেশের এক ডিফেন্ডারের সঙ্গে তার মাথায় সংঘর্ষ হয়। এতে মাঠে পড়ে যান তিনি। পরে তাকে কিছুক্ষণ চিকিৎসা নিতে হয়।
বাংলাদেশের একাদশ :
মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, শমিত সোম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও কাজেম শাহ।