আন্তর্জাতিক ফুটবলে পথচলার ইতি টানলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২৩ বছরের পথচলার পর অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে পর্তুগাল জাতীয়

2026-11-05T17:10:40+00:00
2026-11-05T17:13:53+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
খেলা
আন্তর্জাতিক ফুটবলে পথচলার ইতি টানলেন রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম  আপডেট: ০৫.১১.২০২৬ ৫:১৩ পিএম
ক্রিস্তিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২৩ বছরের পথচলার পর অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে পর্তুগাল জাতীয় দলের হয়ে আর খেলবেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই তারকা।

বিবৃতিতে রোনালদো বলেন, ‘সময় এসেছে জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেয়ার। এই জার্সি কখনোই শুধু আমার ছিল না। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে বয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।’

সিদ্ধান্তটি সহজ ছিল না জানিয়ে রোনালদো বলেন, ‘কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে।’ ২০০৩ সালের আগস্টে শুরু হওয়া যে যাত্রা তার জীবন চিরতরে বদলে দিয়েছে, তার এবার সমাপ্তি ঘটল।


এদিকে, জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড- দুটিই তার দখলে।

অন্যদিকে, ২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার নেতৃত্বে ২০১৬ ইউরো ও ২০১৯ উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল।

সময়ের আলো/এসকে
  বিষয়:   আন্তর্জাতিক  ফুটবল  পথচলা  ইতি  টানা  ক্রিস্তিয়ানো রোনালদো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: