তলানিতে থেকে শেষ করল আশরাফুল-রোমানরা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

শুরুটা হয়েছিল বড় ব্যবধানে হার দিয়ে। এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত জয়হীনভাবেই এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির

2026-11-05T06:38:40+00:00
2026-11-05T06:38:40+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
খেলা
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি
তলানিতে থেকে শেষ করল আশরাফুল-রোমানরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
শুরুটা হয়েছিল বড় ব্যবধানে হার দিয়ে। এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত জয়হীনভাবেই এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ করতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। ছয় দলের প্রতিযোগিতায় সবার নিচে থেকে ষষ্ঠ স্থান নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ।

গতকাল বুধবার ভারতের জলন্ধরে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। অথচ গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই চীনের বিপক্ষেই ১-১ গোলে ড্র করেছিল আশরাফুলের দল। সেই লড়াইয়ের ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ম্যাচে ধরে রাখতে পারেনি তারা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই তিনবার জালের দেখা পায় চীন। শুরুতে পাওয়া সেই ব্যবধান আর কমাতে পারেনি লাল-সবুজের দল। পরে একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।


টুর্নামেন্টে বাংলাদেশের পথচলাও ছিল কঠিন। উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১৩ গোল হজম করে শুরু। পরের ম্যাচে জাপানের বিপক্ষে হার ১-০ গোলে। এরপর মালয়েশিয়ার কাছে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজয়। গ্রুপ পর্বে চীনের সঙ্গে ড্র-ই ছিল বাংলাদেশের একমাত্র পয়েন্ট।

এশিয়ার শীর্ষ ছয় দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় খেলার বাংলাদেশ সুযোগ পেয়েছিল মূলত পাকিস্তানের কল্যাণে। ভারত সফরে যেতে রাজি না হওয়ায় পাকিস্তান নাম প্রত্যাহার করলে সেই জায়গা পায় বাংলাদেশ। তবে সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান উন্নত করা সম্ভব হয়নি।

নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের সেরা চার দল সেমিফাইনালে ওঠে। বাকি দুই দল লড়াই করে পঞ্চম স্থানের জন্য। সেই লড়াইয়েও চীনের কাছে হেরে টুর্নামেন্টের শেষ অবস্থানেই থাকতে হলো বাংলাদেশকে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   তলানি  শেষ করল  আশরাফুল  রোমান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: