দুবাইয়ের অভিজাত এলাকায় বিস্ফোরণ, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুবাইয়ের অভিজাত এলাকা পাম জুমেইরাহের একটি ভবনে ভয়াবহ এক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে অন্তত ৪ জন আহত হন।শনিবার (২৮

2026-02-28T22:17:38+00:00
2026-02-28T22:17:38+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
দুবাইয়ের অভিজাত এলাকায় বিস্ফোরণ, আহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম 
দুবাইয়ের ওপর দিয়ে একটি মিসাইল বা জ্বলন্ত বস্তু নিচে পড়ে যেতে দেখেন এক সাইক্লিস্ট। ছবি : সংগৃহীত
দুবাইয়ের অভিজাত এলাকা পাম জুমেইরাহের একটি ভবনে ভয়াবহ এক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে অন্তত ৪ জন আহত হন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে দুবাই মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল এবং দুবাই সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই ভবনের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে।

আহত ৪ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 


তবে এটি কী ধরনের দুর্ঘটনা ছিল বা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

দুবাই প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এফআর


  বিষয়:   দুবাইয  অভিজাত এলাকা  বিস্ফোরণ  আহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: