চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

চট্টগ্রাম হালিশহরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিপন (৩০) নামে আরো একজন মারা গেছে। এ নিয়ে ঘটনায় মারা গেলেন

2026-02-28T22:21:00+00:00
2026-02-28T22:21:00+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম 
ফাইল ছবি
চট্টগ্রাম হালিশহরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিপন (৩০) নামে আরো একজন মারা গেছে। এ নিয়ে ঘটনায় মারা গেলেন ৬ জন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাখাওয়াতের শরীরের ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে, মারা গেছেন শিপনের ভাই সাখাওয়াত হোসেন, স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, বড় ভাই সামির আহমেদ সুমন, বড় ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি।

ডা. শাওন জানান, বর্তমানে সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, ভাইয়ের মেয়ে আয়েশা ৪৫ শতাংশ, ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।


প্রসঙ্গত, গত সোমবার ভোরে হালিশহরের বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যার দিকে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে স্বজনরা। এই ঘটনায় দগ্ধ হয় মো. সাখাওয়াত হোসেন, স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা, সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন, স্ত্রী আশুরা আক্তার পাখি, মেয়ে আয়েশা, ছেলে ফারহান আহমেদ আনাস ও সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন। 

সময়ের আলো/আআ
  বিষয়:   চট্টগ্রাম  গ্যাস  বিস্ফোরণ  ঘটনা  একজন  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: