টেকনাফ সমুদ্রতীরে ভেসে এলো রহস্যজনক ট্রলার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রতীরে রহস্যজনকভাবে একটি অজ্ঞাত ট্রলার ভেসে এসেছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলেরা

2026-03-01T08:19:11+00:00
2026-03-01T08:19:11+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফ সমুদ্রতীরে ভেসে এলো রহস্যজনক ট্রলার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:১৯ এএম 
টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রতীরে আসা আজ্ঞাত ট্রলার। ছবি : সময়ো আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রতীরে রহস্যজনকভাবে একটি অজ্ঞাত ট্রলার ভেসে এসেছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলেরা জোয়ারের পানিতে নৌকা ঘাটের পাশে ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা ট্রলারটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরে সেটি নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়।


টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ট্রলারটির মালিকানা বা সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে কোনো দুর্ঘটনা বা প্রতিকূল আবহাওয়ার কারণে এটি ভেসে আসতে পারে। আপাতত ট্রলারটি নৌঘাটের বোট মালিক সমিতির সভাপতির জিম্মায় রাখা হবে। মালিকানা শনাক্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জেলে মো. সলিম বলেন, সকালে মাছ ধরতে যাওয়ার সময় তারা বড় আকারের একটি ট্রলার ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করা হয়। পরে বিজিবি এসে ট্রলারটি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ট্রলার ভেসে আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ট্রলারটি কীভাবে সেখানে এলো এবং এর পেছনে কোনো দুর্ঘটনা, নিখোঁজ জেলে বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টেকনাফ  সমুদ্রতীর  ভেসে এলো  রহস্যজনক  ট্রলার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: