সুন্দরগঞ্জে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

2026-03-01T11:55:04+00:00
2026-03-01T11:55:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সুন্দরগঞ্জে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ১০০)
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত। ছবি : সময়ের আলো
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান বকসী, জেলা এনসিপির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং উপজেলা যুগ্ম সমন্বয়কারী জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান প্রমুখ।


বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এনসিপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দলটি রাজপথে সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন তারা।

র‍্যালিতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে তাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সময়ের আলো/জোই



  বিষয়:   সুন্দরগঞ্জ  এনসিপি  প্রতিষ্ঠাবার্ষিকী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: