কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে শতবর্ষী দক্ষিণা কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে

2026-03-01T16:33:43+00:00
2026-03-01T16:33:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:৩৩ পিএম 
কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে শতবর্ষী দক্ষিণা কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকায় অবস্থিত দক্ষিণা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মা কালীর প্রতিমা ভাঙচুর করে। হিন্দু-মুসলিমদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটাতে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তারা।



ঘটনার পর বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং মন্দির প্রাঙ্গণে ফরেনসিক পরীক্ষা চালানো হবে। 

পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   পটুয়াখালী  বাউফল  কালী মন্দির  প্রতিমা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: