বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
রোববার (১ মার্চ) সকাল থেকে কাজে যোগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে তারা।
কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন কর্মচারী অংশ নেন।
আন্দোলনরত কর্মচারীরা সিন্ডিকেট অনুমোদিত অধিককাল সময়ের কাজের বকেয়া বিল প্রদান করা, দ্রুততম সময়ের মধ্যে সরল সুদে সাধারণ গৃহ নির্মাণ ঋণ প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করা। পাশাপাশি সার্ভিস রুল প্রণয়ন ও নিজস্ব পেনশন বিধিমালা পাশ না হওয়া পর্যন্ত সরকারি বিধি অনুযায়ী বাস্তবায়ন করাসহ ৬ দফা দাবি তুলে ধরেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনত কর্মচারী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ বছর ধরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব কাছে দাবি জানিয়ে আসছি। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি।
এফআর