মধ্যপ্রাচ্যে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
অতীতে এ ধরনের সংকট মোকাবিলা হয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, যে মজুদ আছে আছে এটা নিয়ে তেমন অসুবিধা হবে না। একটু ফ্লাকচুয়েশন হতে পারে। কিন্তু আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো। তাই এসব নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কিছু নেই।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের নাগরিকদের ব্যাপারে, যারা আছে ওসব জায়গায় তাদের সহায়তাই আমাদের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, আমি নিজেই প্রধানমন্ত্রীর নির্দেশে গতকালকে এয়ারপোর্টে গেছি। মাননীয় বিমান মন্ত্রীর সাথে সমন্বয় করছি, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের নাগরিকদের না হয়। এখানে আমাদের মূল কাজ নাগরিকদের নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে সহায়তা করা।
সময়ের আলো/আআ