মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের জন্য হটলাইন চালু করেছে সরকার। রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত

2026-03-01T17:49:49+00:00
2026-03-01T17:49:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১০৭)
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের জন্য হটলাইন চালু করেছে সরকার। রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ রয়েছে। সেসব দেশে গমনেচ্ছু কর্মীদের, যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদের সহায়তা দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সে জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সার্বক্ষণিক তথ্য প্রদানে হট লাইনে (১৬১৩৫ টোল ফ্রি) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট (শুধু দোহা, দুবাই এবং আবুধাবি ব্যতীত) নির্ধারিত সময়ে যাত্রা করবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের (১ মার্চ) সব ফ্লাইট পরিচালিত হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   মধ্যপ্রাচ্য  প্রবাসী  হটলাইন  চালু  মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: