কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলায় বিভিন্ন দেশের অন্তত ১২ জন

2026-03-01T18:55:01+00:00
2026-03-01T18:55:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:৫৫ পিএম 
আহতদের দেখতে হাসপাতালে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ছবি : সংগৃহীত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলায় বিভিন্ন দেশের অন্তত ১২ জন আহত হন। তাদের মধ্যে চারজন বাংলাদেশি প্রবাসী কর্মী রয়েছেন, যারা বিমানবন্দরে কর্মরত ছিলেন।

আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের রাকিবুল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মাসুদুর রহমান ও কুমিল্লার পাতালিয়া কান্দি গ্রামের দুলাল মিয়া।

তার বর্তমানে কুয়েতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এদিকে, আহত চার বাংলাদেশিকে দেখতে ও খোঁজখবর নিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে অবগত হন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।


দূতাবাস সূত্রে জানা গেছে, আহত চারজনের মধ্যে তিনজন আশঙ্কামুক্ত এবং একজনের চিকিৎসা বিশেষ নজরদারিতে চলছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। 

প্রসঙ্গত, ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গতকাল শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রকে এর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা শুরু করে দেশটি। এরই অংশ হিসেবে গতকাল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়।

এফআর


  বিষয়:   কুয়েত  ড্রোন হামলা  বাংলাদেশি  আহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: