দুনিয়ার কারণে আমরা ইমান-ইসলাম শেষ করে দিই

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, অনেক মানুষ ইসলাম ধর্মকে নিজ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন। জানোয়ার

2026-03-01T19:36:07+00:00
2026-03-01T19:36:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মুফতি সৈয়দ ফয়জুল করীম
দুনিয়ার কারণে আমরা ইমান-ইসলাম শেষ করে দিই
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম 
মুফতি সৈয়দ ফয়জুল করীম। সময়ের আলো/আআ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, অনেক মানুষ ইসলাম ধর্মকে নিজ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন। জানোয়ার পালে চলে, মুসলমান ইমানে চলে। দুনিয়ার সামান্য কারণে আমরা ইমান-ইসলাম শেষ করে দিই।

রোববার (১ মার্চ) হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

মুফতি ফয়জুল করীম বলেন, রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে রোজা রাখেন। আল্লাহ ও কেয়ামতকে বিশ্বাস করুন। রমজানের রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। যাদের মধ্যে তাকওয়া আছে, তারা খুব সহজেই পুলসিরাত পার হবে। 


ইফতার মাহফিলে আরও আলোচনা করেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   দুনিয়া  আমরা  ইমান  ইসলাম  চরমোনাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: