সেন্টমার্টিনে গভীর সমুদ্র থেকে ১৫ পাচারকারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারী আটক এবং পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ

2026-03-01T19:36:09+00:00
2026-03-01T19:36:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
১৫৩ বন্দি উদ্ধার
সেন্টমার্টিনে গভীর সমুদ্র থেকে ১৫ পাচারকারী আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম 
১৫ মানব পাচারকারী আটক। ছবি : সময়ের আলো
কক্সবাজারের সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারী আটক এবং পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা সূত্রে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১ মার্চ মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড জাহাজ কামারুজ্জামান উক্ত এলাকায় বিশেষ অভিযান চালায়।

তিনি আরও জানান, অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হয়। বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয় এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।



লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কক্সবাজার  সেন্টমার্টিন  পাচারকারী  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: