ইরানের প্রতিক্রিয়া আমাদের প্রত্যাশার তুলনায় কম : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের প্রতিক্রিয়া আমাদের প্রত্যাশার তুলনায় কম হয়েছে। আমরা ভেবেছিলাম তাদের প্রতিক্রিয়া দ্বিগুণ হবে। ইরানের ওপর

2026-03-01T19:39:48+00:00
2026-03-01T19:39:48+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের প্রতিক্রিয়া আমাদের প্রত্যাশার তুলনায় কম : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:৩৯ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের প্রতিক্রিয়া আমাদের প্রত্যাশার তুলনায় কম হয়েছে। আমরা ভেবেছিলাম তাদের প্রতিক্রিয়া দ্বিগুণ হবে। ইরানের ওপর হামলার পর কূটনীতি এখন অনেক সহজ হয়ে গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

Advertisement
ট্রাম্প বলেন, ‘আমি জানি খামেনির পরে কে হামলার নির্দেশ দিচ্ছে। যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য আরও ভালো অবস্থানে রয়েছে।’


তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই এখন এটি আগের তুলনায় অনেক সহজ, কারণ তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ 

মার্কিন প্রেসিডেন্ট তার স্পষ্ট ও হুমকিমূলক বার্তায় বলেন, ইরান আজ বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে। তারা যেন তা না করে। যদি তারা এমনটি করে, তাহলে তাদের এমন শক্তি দিয়ে লক্ষ্যবস্তু করা হবে, যা আগে কখনও দেখেনি তারা।

সময়ের আলো/এসএকে/কেএইচও

  বিষয়:   ইরান  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: