পাঁচবিবি সীমান্তে ৫০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে পাঁচটি অবৈধ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে ২০ বিজিবি। উদ্ধার করা

2026-03-01T20:09:59+00:00
2026-03-01T20:09:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পাঁচবিবি সীমান্তে ৫০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:০৯ পিএম 
পাঁচবিবি সীমান্তে ৫০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক। ছবি : সময়ের আলো
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে পাঁচটি অবৈধ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে ২০ বিজিবি। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক এক কোটি ২৯ লাখ টাকা।

রোববার (১ মার্চ) জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শনিবার সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে। 

আটক চোরাকারবারির নাম মতিয়ার রহমান মিন্টু। সে পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। 


লে. কর্নেল লতিফুল বারী  জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ১৫ থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহলরত ছিল। এসময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমান মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাইসাইকেলের সিটের নিচ থেকে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, আটক মিন্টুর বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।

এফআর


  বিষয়:   জয়পুরহাট  পাঁচবিবি  সীমান্ত  স্বর্ণ  চোরাকারবারি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: