পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শ্বশুর আবু সাইদকে (৪৮) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার

2026-03-01T20:48:53+00:00
2026-03-01T20:48:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:৪৮ পিএম 
অভিযুক্ত আবু সাইদকে পিটুনি দেয় স্থানীয়রা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শ্বশুর আবু সাইদকে (৪৮) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। 

রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত আবু সাইদ ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ছয় মাস আগে আবু সাঈদের মেজো ছেলে সোহাগের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ভুক্তভোগী গৃহবধূর। এরপর থেকেই অভিযুক্ত শ্বশুর বিভিন্ন সময় ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তবে শ্বশুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রথম রোজার শুরুর এক সপ্তাহ আগে বাড়ি ফাঁকা থাকায় ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে আবু সাইদ। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেয় ওই পুত্রবধূকে। 

পরবর্তীতে আরও কয়েকবার জোরপূর্বক নিজ পুত্রবধূকে ধর্ষণ করে আবু সাইদ। একাধিকবার ধর্ষণের ফলে ওই পুত্রবধূ অসুস্থ হয়ে পড়ে এবং পাশেই অবস্থিত বাবার বাড়িতে চলে যায়। 

এদিকে, তাকে অভিযুক্ত শ্বশুর ওই পুত্রবধূ বাড়িতে আনতে গেলে সে আসতে অস্বীকৃতি জানায়। পরে মেয়ের বাবা-মা কারণ জানতে চাইলে শ্বশুরের দ্বারা ধর্ষণের বিষয়টি খুলে বলে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষণের অভিযুক্ত শ্বশুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। 


মৌচাক ফাঁড়ি পুলিশের (এসআই) উপপরিদর্শক মনিরুজ্জামান জানায়, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটকে করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আসন্ন শ্বশুরকে আটক করে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী পুত্রবধূকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফআর


  বিষয়:   কালিয়াকৈর  গাজীপুর  পুত্রবধূ  ধর্ষণ  অভিযোগ  শ্বশুর  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: