সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার (১ মার্চ) সংবাদমাধ্যমে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শনিবার হামলার পর আজ দ্বিতীয় দিনের মতো আবুধাবিকে টার্গেট করেছে ইরান।
নৌঘাঁটিতে আগুনের ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছি, আজ আবুধাবির আল সালাম নৌঘাঁটির একটি গুদামে ইরানের দুটি ড্রোন হামলা চালায়। পরে উদ্ধারকারী দল সেখানে কাজ শুরু করে। এই হামলায় সাধারণ মালামাল থাকা দুটি কন্টেইনারে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও