সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তে নামবে দুদক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্তে নিতে প্রস্তুত রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এখন

2026-03-01T21:38:49+00:00
2026-03-01T21:38:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তে নামবে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:৩৮ পিএম 
দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্তে নিতে প্রস্তুত রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ কমিশনের কাছে জমা পড়েনি বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

রোববার (১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আক্তার হোসেন বলেন, ‘দুদকের তপশিলভুক্ত যেকোনো অভিযোগ পেলে তা উপেক্ষা করার সুযোগ নেই। অভিযোগের ভিত্তি ও গ্রহণযোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে যান সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা। এ দিনে হঠাৎ করে ২০ থেকে ৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। 


তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেয়। একপর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন। 

নাম প্রকাশ না করা শর্তে দুদকের এক কর্মকর্তা জানান, একদল লোক এসে কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে দায়ের করা অভিযোগটি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। জমা দেওয়া এই অভিযোগটি আমরা আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া গেলে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে। 


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দুদক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: