ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।
রবিবার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছেৃ।
প্রতিবেদনে বলা হয়, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলার অংশ হিসেবে আহমাদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়। উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে তার বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।
আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
আহমাদিনেজাদ পশ্চিমা বিশ্বের প্রতি মুখোমুখি নীতি গ্রহণ করেছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন।
সময়ের আলো/কেএইচও