সাতক্ষীরা জেলা কারাগারের হাজতির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা জেলা কারাগারের চুরি মামলায় আটক মো. আব্দুল আজিজ সানা (৫০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।রোববার (১ মার্চ) সকালে সাতক্ষীরা

2026-03-01T22:39:34+00:00
2026-03-01T22:39:34+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরা জেলা কারাগারের হাজতির মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৯ পিএম 
সাতক্ষীরা জেলা কারাগার। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা জেলা কারাগারের চুরি মামলায় আটক মো. আব্দুল আজিজ সানা (৫০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। 

রোববার (১ মার্চ) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Advertisement
মৃত আব্দুল আজিজ জেলার কালিগঞ্জ উপজেলার চর যমুনা গ্রামের ইন্তাজ আলী সানার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা কারাগারের এক কর্মকর্তা জানান, দুই দিন আগে আব্দুল আজিজ সানাকে একটি চুরির ঘটনায় স্থানীয় জনতা আটক করে। তার তাকে মারপিট করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেন। এরপর চুরি মামলায় শনিবার আব্দুল আজিজকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। তার হাজতি নং ৫৫৬/২৬। 


রোববার সকাল নয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মৃত্যুবরণ করেন। 

তারা আরও জানান, আইনানুযায়ী পরিবারের সদস্যদের কাছে নিহতের লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে।

এফআর
  বিষয়:   সাতক্ষীরা  জেলা কারাগার  হাজতি  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: