মার্কিন হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৪৮ জন ইরানি নেতা নিহত হয়েছেন।
ট্রাম্প বলেন, ‘আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক ধাক্কায় ৪৮ জন নেতা চলে গেছেন এবং এটি দ্রুত এগিয়ে চলেছে।’
তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের জন্য নয়, বিশ্বের জন্য কাজ করছি। সবকিছু নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হচ্ছে।’
সংবাদমাধ্যম সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন পরিস্থিতি খুবই ইতিবাচকভাবে বিকশিত হচ্ছে, খুবই ইতিবাচকভাবে।’
সময়ের আলো/কেএইচও