‘ঠান্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহিদের পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয় না কেও’ শিরোনামে গত ২৬ ফেব্রুয়ারি দৈনিক সময়ের আলোতে একটি প্রতিবেদন প্রকাশ হয়। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
এরই ধারাবাহিকতায়আগামীকাল (সোমবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ইউসুফের পরিবারকে সহায়তা ও সাক্ষাৎ করতে একটি প্রতিনিধি দল মোহাম্মদপুর এলাকায় যাবে।
আগামীকাল বিকেল ৪টায় রাজধানীরমোহাম্মদপুর এলাকারশহিদ ইউসুফের চন্দ্রিমা মডেল টাউনের ভাড়া বাসাতে যাবে প্রতিনিধি দলটি। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
জুলাই শহিদ ইউসুফকে নিয়ে সময়ের আলোর প্রতিবেদটি পড়তে এখানে ক্লিক করুন।