রাজধানীর কদমতলী শনিরআখড়া এলাকায় ট্রাক চাপায় শাহআলম (১২) নামে এক কিশোর মারা গেছে। সে এক মানিব্যাগ তৈরি কারখানার শ্রমিক ছিল
রোববার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কারখানার মালিক জুবায়ের হোসেন জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শনিরআখড়া জাপানী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল শাহআলম। এ সময় দ্রুত গতির একটি ট্রাক চাপায় আহত হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও এর চালককে ধরে পুলিশে দেয়।
আরও পড়ুন
তিনি আরও জানান জাপানীবজার এলাকায় তার মানিব্যাগের কারখানা। শাহআলম তার মানিব্যাগ কারখানার কর্মচারী। শাহআলমের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামে। শাহআলম কারখানাতেই থাকতো। রাতে কারখানা থেকে বের নাস্তা খাওয়ার জন্য বের হয়েছিল। এ সময় দুর্ঘটনার শিকার হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশ তদন্ত করছে।
এএডি/