চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৫ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের আকাশপথে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক

2026-03-02T13:37:48+00:00
2026-03-02T13:37:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৫ ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৩৭ পিএম 
চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৫ ফ্লাইট বাতিল। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের আকাশপথে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে নির্ধারিত কয়েকটি ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বহির্গামী ও একটি আগমন ফ্লাইটও বাতিল হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট স্থগিত রয়েছে।
আরও পড়ুন

তবে সব রুট বন্ধ হয়নি। ওমানের মাস্কাট থেকে সালাম এয়ার-এর ফ্লাইট জিরোভি-৪০১ সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে একই এয়ারলাইনের জিরোভি-৪০২ ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক অস্থিরতা শুরুর পর এ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে।

এএডি/


  বিষয়:   চট্টগ্রাম  মধ্যপ্রাচ্য  ফ্লাইট  বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: