সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আব্দুর রাজ্জাক (৬৫) মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার

2026-03-02T13:54:57+00:00
2026-03-02T13:54:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৫৪ পিএম 
প্রতীকী ছবি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আব্দুর রাজ্জাক (৬৫) মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ মার্চ) সকাল সোয়া ৯ টার দিকে তিনি মারা যান।

আব্দুর রাজ্জাক সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের মৃত মাদার আলী সানার ছেলে। তিনি মধ্যম একসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।


নিহতের জামাতা ওবায়দল্লাহ জানান, গত বুধবার ২৫ ফেব্রুয়ারি আশাশুনি থেকে একটি ইজিবাইকে স্ত্রীসহ তিনি বকচর গ্রামের তার (জামাতা) বাসায় যাচ্ছিলেন। পথে দুপুর ১২টার দিকে আশাশুনি-ঘোলা সড়কের বুড়াখারআটি গ্রামের সাকিল চেয়ারম্যানের বাড়ির কাছে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় সামান্য আহত হন তার স্ত্রী। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো. কুদরত-ই খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই



  বিষয়:   সাতক্ষীরা  সড়ক দুর্ঘটনা  আহত  শিক্ষক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: