বিশ্বের বৃহৎ তেল উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে আবারও নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। সৌদির আরামকোর রাস তানুরা শোধনাগারে সোমবার (২ মার্চ) ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় শোধনাগার থেকে কালো ধোঁয়ার গাঢ় কলিলা ওঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সৌভাগ্যক্রমে, শোধনাগারের নিরাপত্তা ও ফায়ার সার্ভিস দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, এই হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতার সম্ভাবনা রয়েছে। হামলার পর সতর্কতামূলক কারণে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন
এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ এবং মূল্যায়নের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বিপুল ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আনুষ্ঠানিক তদন্ত এখনও শুরু হয়নি, এবং হামলার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয় জানাতে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পরিস্থিতি মনিটর করার পাশাপাশি শোধনাগার নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এএডি/