বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কিছু এলাকায় অস্থির আবহাওয়া থাকতে পারে, তবে সারাদেশে তাপমাত্রার ওঠানামা সামান্যই হবে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে পাঁচটি বিভাগে।
সোমবার (২ মার্চ) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
একনজরে দেখে নিন আগামী কয়েক দিনের পূর্বাভাস-সোমবারঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
আরও পড়ুন
মঙ্গলবারসারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবারআংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি।
বৃহস্পতিবারআংশিক মেঘলা আকাশ, সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে যাত্রা বা বাইরের কার্যক্রমে প্রস্তুত থাকা এবং স্থানীয় আবহাওয়া হালনাগাদ নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এএডি/