ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশি নিহত

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

জাতীয়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার রেশ গিয়ে পৌঁছেছে প্রবাসী বাংলাদেশিদের জীবনেও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত এবং আরও

2026-03-02T15:33:10+00:00
2026-03-02T17:26:26+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশি নিহত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৫:২৬ পিএম
নিহত প্রবাসী মোহাম্মদ তারেক। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার রেশ গিয়ে পৌঁছেছে প্রবাসী বাংলাদেশিদের জীবনেও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ তারেক (৪৮)। তার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।

সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোরে রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শার্পনেল) একটি জাহাজের ওপর পড়ে। এতে ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় মোহাম্মদ তারেক নিহত হন এবং আরও দুই বাংলাদেশি আহত হন।
আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। সেই প্রেক্ষাপটেই এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ দূতাবাস আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এএডি/
  বিষয়:   ইরান  ক্ষেপণাস্ত্র  হামলা  বাহরাইন  বাংলাদেশ  নিহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: