আদালতের এজলাস ভাঙচুর, ১১ আইনজীবীর জামিন

‎বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল আদলতের এজলাসে হামলা ও ভাঙচুরের মামলায় কারাগারে থাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন সহ ‎১১ আইনজীবীর জামিন

2026-03-02T16:51:04+00:00
2026-03-02T16:51:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আদালতের এজলাস ভাঙচুর, ১১ আইনজীবীর জামিন
‎বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:৫১ পিএম 
সংগৃহীত ছবি
বরিশাল আদলতের এজলাসে হামলা ও ভাঙচুরের মামলায় কারাগারে থাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন সহ ‎১১ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে বরিশাল দ্রুতবিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।

এতে সন্তোষ প্রকাশ করেছে আইনজীবীরা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ জানান, ১২ আইনজীবীর মধ্যে ১১ জন জামিন পেয়েছে। এক জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে কি কারণে তার জামিন নামঞ্জুর করা হয়েছে তা তাদের জানা নেই।


এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে আদালতের চেম্বার থেকে গ্রেফতার করা হয় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলাকালে সেখানে ঢুকে ভাঙচুর ও বিচার কাজে বাধা প্রদান করে আইনজীবী সমিতির সভাপতিসহ কয়েকজন। ওই ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে আইনজীবী সমিতি সভাপতিকে প্রধান আসামি করে মোট ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   আদালত  এজলাস  ভাঙচুর  আইনজীবী  জামিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: