সময়ের আলোতে সংবাদ প্রকাশ, ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

জাবি প্রতিনিধি

শিক্ষা

সময়ের আলোতে সংবাদ প্রকাশের পর ১৯ দিনের ছুটি ঘোষণা করেছেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্তৃপক্ষ।গতকাল রোববার (১ মার্চ) ‘রমজানে ক্লাস-পরীক্ষার চাপে দিশেহারা

2026-03-02T17:25:18+00:00
2026-03-02T17:36:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
সময়ের আলোতে সংবাদ প্রকাশ, ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবি
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:২৫ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি
সময়ের আলোতে সংবাদ প্রকাশের পর ১৯ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্তৃপক্ষ। 

গতকাল রোববার (১ মার্চ) ‘রমজানে ক্লাস-পরীক্ষার চাপে দিশেহারা জাবি শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক সময়ের আলো। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ছুটির ঘোষণা দেওয়া হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা (উইকেন্ড ও ইভেনিং প্রগ্রামসহ) বন্ধ থাকবে।


ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বি এম আজিজুর রহমান জানান, আগামী ২৭ এবং ২৮ তারিখ (মার্চ) যথারীতি শুক্রবার এবং শনিবার হওয়ায় আগামী ২৯ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পবিত্র রমজান  শবেকদর  ঈদুল ফিতর  মহান স্বাধীনতা দিবস  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  জাবি  ছুটি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: