পটুয়াখালীতে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে অভিযান

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীতে সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে পটুয়াখালী পৌর শহরের সদর রোডে পৌর ভূমি

2026-03-02T17:50:26+00:00
2026-03-02T17:55:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে অভিযান
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৫:৫৫ পিএম
অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হচ্ছে। ছবি : সময়ের আলো
পটুয়াখালীতে সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে পটুয়াখালী পৌর শহরের সদর রোডে পৌর ভূমি অফিসের সামনে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। 

প্রশাসন সূত্রে জানা যায়, জনৈক কাইয়ুম নামের এক ব্যক্তি ওই সরকারি সম্পত্তি এক বছরের জন্য  লিজ নিয়ে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। পরবর্তীতে তিনি বাৎসরিক নবায়ন না করে মামলা দিয়ে গত ৪০ বছর যাবত ওই জমি তার ভোগদখলে রাখেন। মামলাটি খারিজ হলে জেলা প্রশাসন জমি পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 


রেভিনিউ ডেপুটি কালেক্টর রেজওয়ানা চৌধুরী জানান, মামলা খারিজের পর নিজস্ব জমি পুনরুদ্ধারে  প্রশাসন  উদ্যোগ নিয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। যেখানেই সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা রয়েছে সেখানে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পটুয়াখালী  সরকারি সম্পত্তি  পুনরুদ্ধার  উচ্ছেদ অভিযান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: