যুদ্ধের সময় মাঠে নেমে হৃদয় জিতে নিল ইরান

ক্রীড়া ডেস্ক

খেলা

কুইন্সল্যান্ডে রবিনার সবুজ মাঠে ৯০ মিনিটের লড়াই। শোক আর আতঙ্ক নিয়েই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলন ইরানের মেয়েরা। রণক্ষেত্র স্বদেশ।

2026-03-02T19:56:35+00:00
2026-03-02T19:58:47+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
খেলা
যুদ্ধের সময় মাঠে নেমে হৃদয় জিতে নিল ইরান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৭:৫৮ পিএম
সংগৃহীত ছবি
কুইন্সল্যান্ডে রবিনার সবুজ মাঠে ৯০ মিনিটের লড়াই। শোক আর আতঙ্ক নিয়েই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলন ইরানের মেয়েরা। রণক্ষেত্র স্বদেশ। ধোঁয়া আর মৃত্যু সংবাদে ভারি আকাশ বাতাশ। 

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে একের পর এক বাড়ছে ধ্বংসস্তূপ। নিহত হয়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। 

সেই ধ্বংসস্তূপের মাঝে স্বজনদের রেখে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে মেয়েদের এশিয়ান কাপে আজ সোমবার নিজেদের প্রথম ম্যাচ খেলল ইরান। 

কোরিয়ার মেয়েদের বিপক্ষে তিন গোল হজম করে টুর্নামেন্ট শুরু করল তারা। ম্যাচের ৩৭ মিনিটে চো ইউ–রির গোলে প্রথম এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিম হেই–রি এবং ৭৫ মিনিটে ইউ জিন–কোর গোলে বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।


বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৮ নম্বরে অবস্থান ইরানের। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২১তম। 

ফলাফলেও তাই বড় ব্যবধানে হার। তবে ম্যাচে হারলেও ইরানের মেয়েরা তো আসলে মাঠে নেমেই জিতে গেছে! 

যদিও এটা কেবলই মাঠের স্কোরলাইন। স্বদেশে চলমান ধ্বংসযজ্ঞ, স্বজনদের জীবন নিয়ে শঙ্কার মতো বিষয়গুলো বুকে পাথরচাপা দিয়ে খেলার মাঠে দাঁতে দাঁত চেপে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা কি স্কোরলাইনের চেয়েও বড় নয়? ইরানের মেয়েরা অন্তত সে জন্য একটি করতালি পেতেই পারেন এবং গ্যালারি থেকে সেটা তারা পেয়েছেনও। কোরিয়ার রক্ষণে ইরানের মেয়েরা একটু ভীতির সঞ্চার করলেই করতালি ভেসে এসেছে গ্যালারি থেকে।

২০২২ সালে প্রথমবার এশিয়ান কাপে অংশ নিয়েছিল ইরান। সেবার বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। দ্বিতীয়বারের মতো প্রতিনিধিত্ব করে এবার ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া ছাড়া ইরানের বাকি দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। আগামী ৫ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সময়ের আলো/এআর


  বিষয়:   যুদ্ধ  অনুপ্রেরণা  ইতিহাস  ইরান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: