পাকিস্তানের বাংলাদেশ সফর অনিশ্চিত, কী বলছে বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

আগামী সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের।কিন্তু পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, চলমান আঞ্চলিক

2026-03-02T19:21:35+00:00
2026-03-02T19:21:35+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
পাকিস্তানের বাংলাদেশ সফর অনিশ্চিত, কী বলছে বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:২১ পিএম 
সংগৃহীত ছবি
আগামী সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনায় অনিশ্চয়তার মুখে পড়েছে এই সফর।

এদিকে বিসিবির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সিরিজটি সূচি অনুযায়ী চলবে ধরে নিয়েই এখন পর্যন্ত দুই ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। 

বাংলাদেশে আসার সম্ভাব্য ফ্লাইট কোনটি হলে ভালো হয়, পিসিবি সে বিষয়ে এখন কাজ করছে বলে জানায় বিসিবির এই সূত্র।

গত ২০ ফেব্রুয়ারি বিসিবির ঘোষণা করা সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। পরদিন পাকিস্তান দলের ঢাকা ছেড়ে যাওয়ার কথা। 


বিসিবি সূত্র বলছে, কাছাকাছি সময়ে ঈদুল ফিতর থাকায় পাকিস্তান দলের ফেরার দিনক্ষণ নিয়ে ভাবছে পিসিবি।

বর্তমানে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে এবং ইরান ও মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলায় অস্থিরতা ও আতঙ্কাবস্থা বিরাজ করছে। 

জিও সুপার জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তানের বাংলাদেশ সফরটি এখন অনিশ্চিত। 

সিরিজ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ভ্রমণঝুঁকি বা নিরাপত্তাসংক্রান্ত শঙ্কা না বাড়লে তবেই সিরিজটি আয়োজন করা হবে।

সময়ের আলো/এআর
  বিষয়:   পাকিস্তান  বাংলাদেশ  বিসিবি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: